উপকরণ :
১. আমলকী বড় আধা কেজি,
২. সরিষার তেল দেড় কাপ,
৩. লবণ স্বাদমতো,
৪. চিনি ২ টেবিল চামচ,
৫. পাঁচফোড়ন ১ চা চামচ,
৬. জিরা গুঁড়া ১ চা চামচ,
৭. ধনিয়া গুঁড়া ১ চা চামচ,
৮. শুকনা মরিচ বাটা ১ চা চামচ,
৯. হলুদ গুঁড়া আধা চা চামচ,
১০. পাঁচফোড়ন গুঁড়া ১ চা চামচ,
১১. সরিষা বাটা ১ চা চামচ।
প্রণালি :
> আমলকী ধুয়ে-মুছে নিতে হবে। তারপর আমলকীর চারপাশ চিরে নিতে হবে। হলুদ ও লবণ মাখিয়ে রোদে দিতে হবে। এরপর প্যানে তেল দিয়ে তাতে পাঁচফোড়ন দিতে হবে। আমলকী দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। এরপর লবণ, চিনি ও সব মসলা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে দু’একদিন রোদে দিয়ে বয়ামে ভরে রাখতে হবে।

Post a Comment

Previous Post Next Post