উপকরণ :
১. ক্যাপসিকাম ৫টি,
২. মেথি পোয়া কাপ চামচ,
৩. সরিষা আধা চা চামচ,
৪. ২টি লেবুর রস,
৫. মরিচ গুঁড়া ১ চা চামচ,
৬. হলুদ গুঁড়া আধা চা চামচ,
৭. হিংগুঁড়া সামান্য,
৮. তেল ২ টেবিল চামচ ,
৯. লবণ পরিমাণমতো।
প্রণালি :
> ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে বিচি ফেলে দিতে হবে। প্যানে তেল গরম করে সরিষা ও মেথি দিয়ে ভাজতে হবে। এরপর এতে হিং, মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়া দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার ক্যাপসিকামের টুকরো ও লবণ দিয়ে মিশ্রণটিকে ঢেকে দিতে হবে। নরম হয়ে এলে এতে লেবুর রস ঢেলে ভালোভাবে নাড়ূন। নামিয়ে নিয়ে ঠাণ্ডা হয়ে এলে জার বা বোতলে সংরক্ষণ করতে হবে।

Post a Comment

Previous Post Next Post